দক্ষিণবঙ্গের খ্যাতিমান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের তাকমীল জামাতের সমাপনী দরস ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের নিয়মতান্ত্রিক শিক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম শাইখুল হাদিস হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জামিয়ার মুহাদ্দিস মাওলানা মুফতি মুফিজুর রহমান ও মুফতি মারুফ আহমাদ কাসেমী।