ওলিউল্লাহ মুহাম্মাদ,
মিশরের রাজধানী কায়রোতে চলমান আন্তর্জাতিক ইসলামী বইমেলায় বাংলাদেশের আলেম ও লেখকদের উল্লেখযোগ্য সাফল্য দেশের ইসলামী অঙ্গনে নতুন করে আশার সঞ্চার করেছে। গত ২১ জানুয়ারি শুরু হওয়া এ আন্তর্জাতিক বইমেলা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিশ্বের ৮৩টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মেলায় দেশ-বিদেশের দুষ্প্রাপ্য, দুর্লভ ও গবেষণামূলক প্রকাশনার এক মহামিলনমেলায় পরিণত হয়েছে কায়রো আন্তর্জাতিক বইমেলা।
এই আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি লেখকদের বই বিশেষভাবে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে বাংলাদেশের বিশিষ্ট আলেম, বনানী জামি'আ মুহাম্মাদিয়া মাদরাসার প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুল মালেক রচিত গবেষণাগ্রন্থ—&ldqu
