লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের জানুয়ারি-মার্চ ২০২৬ সংখ্যাটি এখন বাজারে। এ নিয়ে পত্রিকাটির ২৭টি সংখ্যা প্রকাশিত হলো। বিশেষায়িত পত্রিকাটি সাত বছরের বেশি সময় ধরে প্রকাশিত হচ্ছে।
চলতি সংখ্যায় সম্প্রতি মারা যাওয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওপর রচিত মহিউদ্দিন আহমদের ‘খালেদা’ বইয়ের নেপথ্য কথা স্থান পেয়েছে। বিশেষ সাক্ষাৎকারে সূচিবদ্ধ হয়েছেন বিশিষ্ট আরবি সাহিত্যিক শায়খ আরীফ উদ্দীন মারুফ। রয়েছে আট কবি-সাহিত্যিকের ভোটের লড়াই নিয়ে অজানা কাহিনি। মাওলানা লিয়াকত আলী জানিয়েছেন তার সাংবাদিকতার তিন দশকের গল্প। সদ্য চলে যাওয়া বিরল ও বৈচিত্র্যপূর্ণ গুণের অধিকারী লেখক পীর জুলফিকার আহমদ নকশবন্দীকে নিয়ে লিখেছেন জহির উদ্দিন বাবর।
আধিপত্যবাদ বিরোধী বিপ্লবে শহীদ ওসমান হাদির কবিতা ও লেখালেখি নিয়ে কলম ধরেছেন জিয়া হক। লেখক হয়ে ওঠার গল্প বলেছেন নাসিরুদ্দীন তুসী। তারুণ্য ভাবনায় সূচিবদ্ধ হয়েছেন ওমর ফারুক ফেরদৌস। প্রথম লেখা নিয়ে স্মৃতিচারণ করেছেন পশ্চিমবঙ্গের লেখক মুহাম্মাদ শামসুদ্দোহা কাসেমী। রয়েছে চলে যাওয়া ছড়া সম্রাট সুকুমার বড়ুয়াকে নিয়ে ফিচার। লেখা শেখা যায় নাকি জন্মগত এ ব্যাপারে রয়েছে পর্যালোচনা। ঝটপট বিভাগে সূচিবদ্ধ হয়েছেন আতাউর রà¦