সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

নোয়াখালীতে নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ দিচ্ছেন প্রবীণতম প্রশিক্ষক হাফেজ আমিনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর সোনাইমুড়ীতে জামিয়া মাদানিয়া কালুয়াই-এ রমজানজুড়ে চলছে নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মসূচি। নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, নোয়াখালী উত্তর অঞ্চল কার্যালয়ের উদ্যোগে আয়োজিত হচ্ছে এ কোর্সটি।

নুরানী তা'লীমুল কুরআন বোর্ডের প্রশিক্ষক, পরিদর্শক ও শায়খুল কোরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ.-এর দীর্ঘদিনের সান্নিধ্যপ্রাপ্ত হাফেজ আমিনুল হক-এর পরিচালনায় ২১ শাবান থেকে শুরু হওয়া এ কোর্সটি চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত।

প্রবীনতম প্রশিক্ষক হাফেজ আমিনুল হক বলেন, কোরআনের মাধ্যমে শিশুদের শিক্ষার সূচনা করার প্রয়াসে আমরা বছরের বিভিন্ন সময় শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন এবং প্রশিক্ষণ শেষে তারা স্থানীয় মসজিদ-মাদরাসা ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানের সঙ্গে শিক্ষকতা করার সুযোগ পাচ্ছেন।

এছাড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন মেয়াদে বছরের নানা সময়ে ৫টির অধিক মুয়াল্লিম প্রশিক্ষণ পরিচালনা করে থাকেন বলে জানা গেছে। এতে বিষয়বস্তু থাকে, আরবী বাংলা ইংরেজী ও গণিত।

ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭১১-১৩৫৫৫১ ০১৮৮০-৯৯৯৩৯৪

স্থান: নূরানী মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার কালুয়াই সোনাইমুড়ী, নোয়াখালী।

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ