বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দাওরা-ইফতাসহ সব বিভাগে ভর্তি নিচ্ছে চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ দারুল কুরআন মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দাওরা-ইফতাসহ সব বিভাগে ভর্তি নিচ্ছে রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে নতুন শিক্ষাবর্ষের (১৪৪৭- ৪৮) ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানের পর ২৮, ২৯ ও ৩০ মার্চ ২০২৬ / ৮, ৯ ও ১০ শাওয়াল ১৪৪৭ শনি, রবি ও সোমবার (৩ দিন) কোটা খালি থাকা শর্তে মাদরাসার সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলবে। 

এছাড়া ভর্তিসংক্রান্ত নীতিমালায় বলা হয়, ভর্তির সময় প্রতিদিন সকাল ৮.৩০ থেকে দুপুর ১২.৩০ মিনিট এবং বেলা ২.৩০ থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত।

  • প্রতি জামাতে নির্ধারিত কিতাবের লিখিত ও মৌখিক পরীক্ষাসহ এ ক্লাসের সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করা হবে।
  • ইবতিদায়ী থেকে সানাবিয়া উলইয়া পর্যন্ত ভর্তি পরীক্ষায় ৮০ নম্বর পাওয়া আবশ্যক।
  • ফযীলত ১ম ও ২য়-এর জন্য ৭০ নম্বর পাওয়া আবশ্যক।
  • তাকমীল-এ ভর্তির জন্য ফযীলত মারহালায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
  • ইফতা বিভাগ-এর ভর্তি ফরম গ্রহণের জন্য মুমতায হওয়া আবশ্যক।

ভর্তিসহ যাবতীয় খরচ—

  • সব বিভাগের ভর্তি খরচ ফরম মূল্য: ২০০ টাকা, ভর্তি ফি: ৬০০০ টাকা।
  • বোর্ডিং খরচ: তিন বেলা খোরাকী বাবদ ৪৫০০ টাকা। (প্রতি বেলা ১৫০০ টাকা)
  • আংশিক খোরাকী ও ফুল ফ্রি-এর ক্ষেত্রে আবাসিক চার্জ ৫০০ টাকা।

যেসব কিতাব ও বিষয়ের পরীক্ষা নেওয়া হবে:

  • ইফতা: বুখারি প্রথম খণ্ড, হিদায়া (কিতাবুল বুয়ু+ফতহুল কদির) ও নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।
  • তাকমীল জামাত: মিশকাতুল মাসাবিহ (১ম খণ্ড) ও শরহু নুখবাতিল ফিকার।
  • ফযীলত ২য়: তাফসিরে জালালাইন (১ম খণ্ড) ও হিদায়া (১ম খণ্ড) কিতাবুস সালাত পর্যন্ত।
  • ফযীলত ১ম: শরহে বেকায়া (১ম খণ্ড) ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।
  • সানাবিয়া উলইয়া: কাফিয়া ও কুদুরি(কিতাবুল বুয়ু)।
  • সানাবিয়া ৪র্থ: হিদায়াতুন্নাহু ও নূরুল ইযাহ।
  • সানাবিয়া ৩য়: নাহবেমীর ও রওযাতুল আদব।
  • সানাবিয়া ২য়: মিযানুছ ছরফ ও আত্বরীক ইলাল আরাবিয়্যাহ/ বাকুরাতুল আদব।
  • সানাবিয়া ১ম: তাইসীরুল মুবতাদি ও তালিমুল ইসলাম (৪র্থ খণ্ড) বাংলা ও গণিত ৫ম শ্রেণী।
  • ইবতিদাইয়্যাহ (খুসুসী): ৪র্থ শ্রেনীর বাংলা, অংক ও তেলাওয়াত
  • ইবতিদাইয়্যাহ ১ম: ৩র্থ শ্রেনীর বাংলা, অংক ও তেলাওয়াত
  • হিফজ ও মক্তব: মৌখিক পরীক্ষা হবে।

এছাড়া সকল জামাতের বাংলা ও আরবী হাতের লেখা।

যোগাযোগ:
০১৭১৬১১৭৪১৩, ০১৮১৯১৪৪৬৮১
স্থান: ঢাকার যেকোনো স্থান থেকে ৮নং পশ্চিম চৌধুরীপাড়া, ডি,আই,টি, রোড, ঢাকা-১২১৯, বাংলাদেশ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ