বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জামিয়া কাসেম নানুতবীতে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে রাজধানীর স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া কাসেম নানুতবী ঢাকা। গুরুত্বপূর্ণ এ আলোচনা সভায় সকলের উপস্থিতি কামনা করেছেন প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি ইমদাদুল ইসলাম।

আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)  বিকেল থেকে রামপুরার ইসলামী ব্যাংক সংলগ্ন প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ আলোচনা সভা হবে। 

সভায় আলোচনা করবেন নন্দিত লেখক, শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। এছাড়া দেশবরেণ্য ওলামায়ে কেরাম তাশরিফ রাখবেন।

জামিয়া কাসেম নানুতবী ঢাকা সফলতার দু’বছর পাড়ি দিয়ে এবার তৃতীয় বর্ষে পদার্পন করতে যাচ্ছে। মক্তব থেকে দাওরা পর্যন্ত সকল বিভাগে কৃতিত্বের সঙ্গে পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি। পরীক্ষায় আলোকিত ফলাফল, ফন্নী ইতকান-শাস্ত্রীয় নৈপুন্যসহ ব্যতিক্রমধর্মী লক্ষ্য সামনে নিয়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বপ্ন জয়ের এ ঠিকানা ।

স্থান: ঢাকার যেকোনো স্থান থেকে বাস/সিএনজি যোগে রামপুরা টিভি সেন্টারের ২০০ গজ দক্ষিণে জামিয়া কাসেম নানুতবী ঢাকা

মোবাইল: 01957-445020

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ