সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের নবম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহত্তর মিরপুরকেন্দ্রিক এই মাদরাসা শিক্ষাবোর্ড আয়োজিত এবারের পরীক্ষায় গড় পাসের হার: ৯৮.২৬%।

শনিবার (৭ মার্চ) বেলা দুইটার দিকে ইত্তেফাক কার্যালয় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবদুল কুদ্দুছ তালুকদার সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। পরে সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পাশাপাশি ইত্তেফাকের দপ্তর সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর সঞ্চালনায় উপস্থিত অতিথিবৃন্দের সামনে ডিজিটাল প্রজেক্টরে