কওমি মাদরাসার শিক্ষাবর্ষ শুরু হয় হিজরি সনের শাওয়াল মাস থেকে। রমজান ও ঈদের আমেজ শেষে পূর্ণ উদ্যমে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ। অতীতের ব্যর্থতাকে পিছে ফেলে ভবিষ্যতকে আলোকিত করতে দৃঢ় প্রতিজ্ঞ হয় ইলমপিপাসু ছাত্ররা। পরবর্তী শাবান মাস পর্যন্ত কোরআন-হাদিস, তাফসির-ফিকাহ-মানতেকসহ ইলমে দীনের নানা শাখায় বিচরণ করে থাকেন তারা। মুত্তাকি-পরহেজগার আলেমদের সোহবত ও গভীর অধ্যাবসায় একটি বছর কাটিয়ে দেন কওমির এই স্বপ্নবাজ তরুণেরা। শেষ হয় পূর্ণতার একটি বছর। এগিয়ে যায় সফলতার আরেকটি ধাপে।
সুন্দর ভবিষ্যৎ কামনায় অনেকে রমজান মাসেই ঠিক করে ফেলেন আগামী বছরের শিক্ষাভাবনা। দেশের বিভিন্ন মাদরাসার খোঁজ-খবর নিতে থাকেন। ঈদ শেষে সারাদেশে লাখ লাখ শিক্ষার্থী নেমে পড়েন কওমি মাদরাসার ভর্তিযুদ্ধে। তাদের সুবিধার্থে দেশের শীর্ষ কয়েকটি কওমি মাদরাসার ভর্তি তথ্য নিয়ে আওয়ার ইসলামের এবারের আয়োজন।
হাটহাজারী মাদরাসা
দেশের শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় ৮ শাওয়াল ১৪৪৭ হিজ