সম্প্রতি বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান মদিনা বিশ্ববিদ্যালয়ে কওমি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা তিনজন মেধাবী বাংলাদেশি তরুণ পিএইচডি প্রোগ্রামে চান্স পেয়েছেন। ইউনিভার্সিটির Deanship of Postgraduate Studies (স্নাতকোত্তর শিক্ষা অনুষদ) কর্তৃক অনুষ্ঠিত এমফিল ও পিএইচডি প্রোগ্রামের এডমিশন টেস্টের ফাইনাল রেজাল্ট গত রোববার (৮ মার্চ) প্রকাশ করা হয়।
জানা যায়, আব্দুর রহমান আবু তালেব Faculty of Business (অর্থনীতি অনুষদ) থেকে ‘ইসলামি অর্থনীতি’ বিভাগে পিএইচডিতে চান্স পেয়েছেন। তার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় ডিপ্লোমা শেষে ‘শরিয়াহ অনুষদ’ থেকে অনার্স শেষ করেন। অতঃপর ‘ইসলামি অর্থনীতি’তে মাস্টার্স সম্প