সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট চারটি ক্লাসের জন্য নুরানি সিলেবাসের নতুন বই বাজারে এনেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। শিশুমনের উপযোগী, দেশি-বিদেশি কারিকুলাম গবেষণা করে, দেশসেরা বিশেষজ্ঞ টিমের হাতে তৈরি করা হয়েছে বেফাকের নতুন সিলেবাস। কওমি মাদরাসা ও সকল দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নুরানি সিলেবাস অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে নতুন পাঠ্যসূচি।

শিশুদের জন্য আকর্ষণীয় করে তুলতে দৃষ্টিনন্দন প্রচ্ছদের বইগুলোতে নানা রংয়ে প্রকৃতি নকশা ইত্যাদি আঁকা হয়েছে। বেফাকভুক্ত কওমি মাদরাসার নুরানিসহ সকল স্কুল, কিন্ডারগার্টেন ও নিজস্ব ব্যবস্থাপনার প্রাইভেট প্রতিষ্ঠানের উপযোগী করে তৈরি করা হয়েছে এই সিলেবাস।

বেফাকের শিশু শ্রেণিতে আছে মোট চারটি বই। নূরানী বাংলা, নূরানী ইংরেজি, নূরানী গণিত, নূরানী আরবী। বাংলা বর্ণমালা থেকে ছন্দ-কবিতা, আলিফ-বা-তা-সা থেকে আরবি মাসের নামÑ সবই পাবে শিশুরা এক মলাটে। এছাড়াও ইংরেজি ভাষা ও গণিত বইয়ে যথà§