সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


বেফাক পরীক্ষায় আফতাবনগর জামিয়া জহিরুল ইসলামের সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে রাজধানীর জামিয়া দারুল উলুম জহিরুল ইসলাম আফতাবনগর মাদরাসা। আজ বুধবার (১৮ মার্চ) প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, জামিয়া জহিরুল ইসলাম থেকে এবারের কেন্দ্রীয় পরীক্ষায় মোট ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫ জন মুমতাজ (স্টার মার্ক) এবং ১৮ জন জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) অর্জন করে উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া ৭ জন জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ও ৬ জন মকবুল (তৃতীয় বিভাগ) অর্জন করেছেন।

এবারের ফলাফলে সবচেয়ে বেশি নজর কেড়েছে মাদরাসার মেশকাত (ফজিলত) জামাতের শিক্ষার্থীরা। এই জামাত থেকে অংশগ্রহণকারী ১৮ জন ছাত্রের মধ্যে ২ জন মুমতাজ এবং বাকি সকলেই জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বিশেষ উল্লেখয