সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বেফাকে জামিয়াতুল মানহাল আল কওমিয়ার অভাবনীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরা দিয়াবাড়িস্থ প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মানহাল আল কওমিয়া।  প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ ৪৬ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান করে নিয়েছেন।

আজ বুধবার (১৮ মার্চ) প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ১৯০ জন শিক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। যার মধ্যে মেধা তালিকায় স্থান করা ছাড়াও ১২৩ জন মুমতাজ (স্টার মার্ক) এবং ৪৯ জন জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) অর্জন করেছেন।

এবারের ফলাফলে বিশেষ উল্লেখ্য যে, জামিয়াতুল মানহালের শিক্ষার্থীরা বেশ কয়েকটি জামাতে শীর্ষস্থানে নিজেদের নাম লিখিয়েছেন। তাইসীর জামাতে ৩য় ও ৫ম মেধাস্থান অর্জন। এবং হিফজুল কোরআন বিভাগে ১ম স্থানে ৩ জন, ২য় স্থানে ৯ জন এবং ৩য় স্থানে ৩ জন শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

এ ছাড়া মেশকাতে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাস্থান ৩ জন, মুমতাজ ১৬ জন ও জায়্যিদ জিদ্দান ১৭ জন। শরহে বেকায়ায় ২২ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাস্থান ২ জন, মুমতাজ ১১ জন ও জায়্যিদ জিদ্দান ৯ জন। কাফিয়ায় ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাস্থান ১ জন, মুমতাজ ১৬ জন ও জায়্যিদ জিদ্দান ১০ জন।

পাশাপাশি নাহবেমীরে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাস্থান ১০ জন, মুমতাজ ২৩ জন ও জায়্যিদ জিদ্দান ৫ জন। তাইসিরে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাস্থান ১৫ জন, মুমতাজ ১৯ জন ও জায়্যিদ জিদ্দান ৫ জন। হিফজুল কুরআন বিভাগে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাস্থান ১৫ জন, মুমতাজ ৩৮ জন ও জায়্যিদ জিদ্দান ৩ জন।

প্রতিষ্ঠানটির এমন গৌরবোজ্জ্বল সাফল্যে শুকরিয়া প্রকাশ করে মুহতামিম মুফতি কেফায়েতুল্লাহ আজহারী বলেন, সুশৃঙ্খল তালীম-তারবিয়াত এবং ছাত্রদের নিরলস প্রচেষ্টাই এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি। উত্তরার এই প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করল যে, শিক্ষার মান ও গুণগত নিশ্চিত করেই তালিমি পরিবেশ পরিচালিত হচ্ছে।

এদিকে, আজ বুধবার (১৮ মার্চ) বেফাক মিলনায়তনে দুপুর ১১টায় বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বোর্ডের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, গড় পাসের হার  ৮০:৯৫%। মুমতায (স্টার মার্ক) ৫৩,৫০০ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,৭৪৭ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৫,৬৭৩ জন। মাকবুল (৩য় বিভাগ) ১,১১,৬৭১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৮৬,৫৯১ জন।

পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাবে। 

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ হতে ২৪ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ পর্যন্ত সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১৩৩৮টি দরসিয়াত ছাত্রী কেন্দ্রে, ৩৯৯টি হিফয ছাত্র ও ৫০টি হিফয ছাত্রী কেন্দ্রে এবং ২২টি ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত (ছাত্র-ছাত্রী) কেন্দ্রে মোট ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৩,৫৪,০৩৬ জন। 
এতে দরসিয়াত ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,০৩,৫৮৪ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২,০৯,২৪২ জন, তাহফিজুল কুরআন ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩৭,৬৮৫ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২,৪৭৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,০৫১ জন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ