বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

​বেফাকে ইবতেদাইয়্যায় সেরা দশে ঢালকানগর মাদরাসার ১২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

​কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় ইবতেদাইয়্যাহ মারহালায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধাতালিকার শীর্ষ পাঁচটি স্থানসহ সেরা দশের অধিকাংশ স্থানই এই মাদরাসার ছাত্রদের দখলে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ইবতেদাইয়্যাহ মারহালায় সারা দেশের মধ্যে ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম স্থান অর্জন করেছে ঢালকানগর মাদরাসার ছাত্ররা। শুধু তাই নয়, জাতীয় মেধাতালিকার সেরা দশের মধ্যে মোট ১২ জন শিক্ষার্থী এই একক প্রতিষ্ঠান থেকে স্থান করে নিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে।

মাদরাসার এই অসামান্য সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। 

প্রতিষ্ঠানটির মুহতামিম ও ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ছোটবেলা থেকেই ছাত্রদের তালীম-তারবিয়াতের পাশাপাশি হাতের লেখা সুন্দর করা এবং সুবিন্যস্ত প্রস্তুতির ওপর জোর দেওয়ায় প্রতি বছরই ঢালকানগর মাদরাসা এমন ঈর্ষণীয় ফলাফল উপহার দিয়ে আসছে।

​তিনি এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ