সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বেফাকে যাত্রাবাড়ীর বাইতুন নূর মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় ও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর যাত্রাবাড়ীর প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বাইতুন নূর। বুধবার (১৮ মার্চ) প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি বিশাল অংশ মেধাতালিকার শীর্ষ স্থানগুলো দখল করে নিয়েছেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, জামিয়া ইসলামিয়া বাইতুন নূর থেকে এবারের কেন্দ্রীয় পরীক্ষায় মোট ২৮২ জন ছাত্র অংশগ্রহণ করেন। যার মধ্যে ১১০ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়ে প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করেছেন। এছাড়া মোট উত্তীর্ণদের মধ্যে ২১৬ জন 'মুমতাজ' (স্টার মার্ক) অর্জন করে মেধার স্বাক্ষর রেখেছেন।

তাহফিজুল কুরআন: এই বিভাগে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন মেধাস্থান পেয়েছেন। যার মধ্যে ১ম স্থান অধিকার করেছেন ৩ জন, ২য় স্থান ৬ জন এবং ৩য় স্থান ৩ জন।

ইবতিদাইয়্যাহ: মোট ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জনই মেধাতালিকায় স্থান পেয়েছেন এবং ৬০ জন মুমতাজ হয়েছেন।

মুতাওয়াসসিতাহ: ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন মেধাতালিকায় স্থান লাভ করেছেন।

সানাবিয়া ও সানাবিয়া উলয়া: এই দুই মারহালায় ১৬ জন মেধাস্থানসহ ৭১ জন মুমতাজ হয়েছেন।

এ ছাড়া ফজীলতের শিক্ষার্থীরাও প্রকাশিত ফলাফলে মেধার স্বাক্ষর রেখেছে বলে দেখা যায়।

প্রতিষ্ঠানের এই বিশাল সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন জামিয়া ইসলামিয়া বাইতুন নূর-এর মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা মুনিরুজ্জামান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! এই সাফল্য উস্তাদদের অক্লান্ত মেহনত ও ছাত্রদের নিরলস প্রচেষ্টার ফল। আমি উস্তাদদের জাযাকুমুল্লাহ জানাই এবং ছাত্রদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

সারাদেশের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি মূল্যবান নসিহত পেশ করে বলেন, ‘প্রত্যেক ছাত্র যেন নিজের উস্তাদ এবং আকাবির আসলাফের আদর্শ মেনে একজন আহলে এলেম ও আহলে দিল মুরব্বির তত্ত্বাবধানে জিন্দেগী গড়ে তোলে। তাহলেই রেজাল্টও ভালো হবে এবং জিন্দেগীও দামি হবে।’

তিনি এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার দরখাস্ত করেছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ