কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় সানাবিয়া মারহালায় এক অনন্য ও ঈর্ষণীয় রেকর্ড সৃষ্টি করেছে রাজধানীর প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই জামাতের সকল পরীক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পাওয়ার পাশাপাশি জাতীয় মেধাতালিকায়ও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, সানাবিয়া মারহালায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর থেকে অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী 'মুমতায' (স্টার মার্ক) অর্জন করে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছেন। বিশেষ উল্লেখযোগ্য যে, এই জামাত থেকে ৯ জন কৃতি শিক