বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

মাদানী নেসাব ও আদবে ভর্তি নেবে মাদরাসাতুল মাআরেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদানী নেসাব ও আরবি ভাষা-সাহিত্য (আদব) বিভাগে ভর্তি নেবে মাদরাসাতুল মাআরেফ ঢাকা। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সাফল্যের সঙ্গে দশম বছর পাড়ি দিয়েছে। এখানে আরবি আদব বিভাগের মুশরিফ হিসেবে নিয়মিত দরস দেবেন মাহাদুস সাকাফা বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক, বহু গ্রন্থ প্রণেতা আরবি ভাষাবিদ ও সাহিত্যিক মাওলানা আশরাফ আলম কাসেমী নদভী।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ৭ শাওয়াল মোতাবেক ২৭ মার্চ থেকে ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষে মাদানী নেসাবের ১ম-৩য় বর্ষ পর্যন্ত ও আরবি ভাষা-সাহিত্য বিভাগে নতুন ছাত্রদের ভর্তি নেবে প্রতিষ্ঠানটি। 

বিজ্ঞপ্তিতে মাদানী নেসাবের বিশেষ বৈশিষ্টে বলা হয়,

  • প্রথম বর্ষের জন্য থাকছেন নির্ভরযোগ্য মাদানী নেসাব থেকে পড়ুয়া অভিজ্ঞ উস্তায।
  • অতি অল্প সময়ে আরবি ভাষা ও তারকিবে দক্ষ করে তোলা হয়।
  • ভর্তির ৬ মাসের মধ্যে শিক্ষার্থীদের আরবি ও ইংরেজিতে কথা বলার যোগ্যতা তৈরি করার চেষ্টা।
  • সকল বিভাগে জামিয়া রশিদিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে নাহু-ছারফ এর অনুশীলন।
  • হাফেজ শিক্ষার্থীদের দৈনিক আধা পারা হিফজ শোনানো বাধ্যতামূলক।
  • সুন্দর হস্তলিপির জন্য থাকছেন নিজস্ব প্রশিক্ষক।
  • সাপ্তাহিক আরবি, বাংলা ও ইংরেজি বক্তৃতা প্রশিক্ষণ।

এছাড়া আরবি ভাষা-সাহিত্য বিভাগের বিশেষ বৈশিষ্ট্যে বলা হয়,

  • বিশুদ্ধ আরবি লাহজায় নির্ভুল উচ্চারণের মাধ্যমে যেকোনো আরবি কিতাব সাবলীলভাবে পড়তে পারা এবং আদর্শ অনুবাদ করার যোগ্যতা অর্জনে বিশেষ প্রশিক্ষণ।
  • আরবি রোজনামচা, প্রবন্ধ-নিবন্ধ, গল্প, জীবনীসহ বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিকভাবে লিখতে পারার দক্ষতা গড়ে তোলা।
  • নাহু ও সরফে কিছুটা দুর্বলদের জন্য পর্যাপ্ত নুসুস পাঠ, লেখা-লেখি ও অনুশীলনের মাধ্যমে ব্যাকরণগত দুর্বলতা দূরীকরণের বিশেষ ব্যবস্থা।

স্থান: ঢাকার যেকোনো জায়গা থেকে সাইনবোর্ড, নিউ টাউন মাতুয়াইল, ডেমরা, ঢাকা।
যোগাযোগ: ০১৬০১-৭৮ ৭৬৬৭; ০১৮৫২-০৭৪৭ ৩৭; ০১৩০৫-৮১ ৭২৪০; ০১৯৪৫-৮২৯৬ ৯০

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ