বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

দাওরায়ে হাদিস পরীক্ষার ফল দুপুরে, জানবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রকাশিত হবে।

আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার পর ১৪৪৭ হিজরি/২০২৬ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।

ফলাফল প্রকাশের পর নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে:
https://hems.alhaiatululya.org
https://hems.alhaiatululya.org/exam-result

সকল মাদরাসার অ্যাডমিন HEMS সফটওয়্যারের নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।
বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন।

গত ২৭ জানুয়ারি সারাদেশে একযোগে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়ে চলে ১০ দিন। এবার ২৫৯টি কেন্দ্রে সর্বমোট ২৩ হাজার ৮৮১ জন এই পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১৫ হাজার ২৬৮ এবং ছাত্রী সংখ্যা ৮ হাজার ৬১৩ জন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ