বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল মঙ্গলবার (২৪ মার্চ) প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৮৯.৯৯ শতাংশ। 
প্রায় ২৪ হাজার ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্রী সংখ্যা ৮ হাজার ৬১৩ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাজে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন, অনুত্তীর্ণ ২,৩৯০ জন।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪,১৮৬ জন এবং ছাত্রী ৭,৩০৫ জন। পাসের হার ছাত্র ৯২.৯১%, ছাত্রী ৮৪.৮১%। গড় পাসের হার ৮৯.৯৯%। মুমতাজ (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১,৪৭৮ জন এবং ছাত্রী ৯৭ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৫৫৯ জন, ছাত্রী ১,১৪৭ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৮০২ জন, ছাত্রী ৩,৪৮৯ জন এবং মাকবুল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,৩৪৭ জন, ছাত্রী ২,৫৭২ জন। পরীক্ষা বাতিল (যবত্) করা হয় ২০ জনের।

পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় নেওয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩১তম এবং ছাত্রী ১৭তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে। 

৮৯৪ নম্বর পেয়ে ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে ফাতেমাতুয্ যাহরা রা: রামপুরা মহিলা মাদরাসা, রামপুরা, ঢাকার আসমা, রোল নং ০৯৯২৪।
৮৮৩ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে দারুল কোরআন মহিলা মাদরাসা, আদিতমারি, লালমনিরহাটের  মোছাঃ ফাতিমাতুয যাহরা, রোল নং ১৯৩০৪। 
৮৮১ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছে আল-জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা-১০, ঢাকার তাহসিনা সিদ্দীকা মারিয়া, রোল নং ০৭৭১৬।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ