বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দাওরায়ে হাদিস(তাকমীল)-এ ১ম ও ৫ম মেধাস্থান অর্জন করে ধারাবাহিক সাফল্যে বজায় রেখেছে মেয়েদের দেশসেরা দীনি প্রতিষ্ঠান ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা। বিগত বছরগুলোতেও মেধা তালিকার শীর্ষে অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। 

মঙ্গলবার (২৪ মার্চ) কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

এ গৌরবময় সাফল্যের বিষয়ে মাদরাসাটির মুহতামিম মাওলানা মাহমুদ জাকির বলেন, সফলতার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। কারণ তিনিই আমাদের এ সফলতা দান করেছেন। তার দেওয়া তাওফিক ও বদৌলতেই ছাত্রীরা কঠোর পরিশ্রম করে সফলতার ধারা বজায় রেখেছে। 

উল্লেখ্য, এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল, ছাত্র ১৫,২৬৮ জন; ছাত্রী ৮,৬১৩ জন; মোট ২৩,৮৮১ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাযে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন, অনুত্তীর্ণ ২,৩৯০ জন।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪,১৮৬ জন এবং ছাত্রী ৭,৩০৫ জন। পাসের হার ছাত্র ৯২.৯১%, ছাত্রী ৮৪.৮১%। গড় পাসের হার ৮৯.৯৯%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১,৪৭৮ জন এবং ছাত্রী ৯৭ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৫৫৯ জন, ছাত্রী ১,১৪৭ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৮০২ জন, ছাত্রী ৩,৪৮৯ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,৩৪৭ জন, ছাত্রী ২,৫৭২ জন। পরীক্ষা বাতিল (যবত্) করা হয় ২০ জনের।

এছাড়া  ১৪৪৫ হিজরীতে দাওরায়ে হাদিস(তাকমীল)-এ ৫টি মেধাস্থান অর্জনের মাধ্যমে দেশসেরা মহিলা মাদরাসার তালিকায় স্বাক্ষর রেখেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি একই বছরে বেফাক ও হাইআয় সর্বমোট ৬১টি মেধাতালিকা অর্জন করে দেশব্যাপী সাড়া ফেলেছে এ মহিলা মাদরাসা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ