বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

যাত্রাবাড়ী মাদরাসায় ভর্তি শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসা আগামী ১৪৪৭-৪৮ হিজরী (২০২৬-২৭ ঈসায়ী) শিক্ষাবর্ষের নতুন ছাত্র ভর্তির তারিখ ঘোষণা করেছে। 

জানা যায়, আগামীকাল (২৫ মার্চ) বুধবার থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। ভর্তির প্রথম দিন সকাল ১০:০০ টা থেকে এবং পরবর্তী দিনগুলোতে সকাল ৯:০০ টা থেকে ফরম বিতরণ ও ভর্তি প্রক্রিয়া চলবে। ভর্তি ফরমের মূল্য ১০০/- টাকা এবং ভর্তি ফি ৩,৪০০/- টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তির বিশেষ শর্তাবলি: 
মাদরাসা কর্তৃপক্ষ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলি উল্লেখ করেছে:
যোগ্যতা: দাওরা থেকে ইবতেদায়ী পর্যন্ত সকল জামাতে ভর্তির জন্য নূন্যতম 'জায়্যিদ' মানের ছাত্র হতে হবে। তবে উলুমুল হাদীস ও ইফতা বিভাগে শুধুমাত্র 'মুমতাজ' (স্টার মার্ক) প্রাপ্ত ছাত্ররাই ভর্তির সুযোগ পাবেন।
হিফজ বিভাগ: নতুন ছবক নেওয়ার জন্য সর্বোচ্চ বয়স ১১ বছর এবং খতমী ছাত্রদের জন্য সর্বোচ্চ ১৪ বছর নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আল-হাইয়াতুল উলয়া কর্তৃক অনুমোদিত বোর্ডভুক্ত জামাতের ছাত্ররা বোর্ড পরীক্ষার মার্কশিট দেখিয়ে কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই পরবর্তী জামাতে ভর্তি হতে পারবেন। তবে কাফিয়া থেকে শরহে বেকায়া জামাতে ভর্তির জন্য বোর্ড পরীক্ষায় গড়ে সর্বনিম্ন ৭০ নম্বর থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র: 

ভর্তিচ্ছু ছাত্রদের ফরমের সাথে অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম-সনদের ফটোকপি এবং পাঁচকল্লি/কিস্তি টুপি পরিহিত ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। এ ছাড়া বোর্ড পরীক্ষার সুবিধা নিতে চাইলে মার্কশিট ও প্রবেশপত্রের কপিও জমা দিতে হবে।

নতুন শিক্ষাবর্ষে উন্নত তালীম-তারবিয়াত ও আদর্শিক পরিবেশে ইলমে দ্বীন অর্জনে আগ্রহী ছাত্রদের নির্ধারিত সময়ে যোগাযোগ করার জন্য মাদরাসা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ