বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিষ্ঠার প্রথম বছরেই বেফাকে মাদরাসা শামসুল উলূমের সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া-এর প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি নজরুল ইসলাম ভাসানী (দা. বা.)-এর তত্ত্বাবধানে পরিচালিত মাদরাসা শামসুল উলূম প্রতিষ্ঠার প্রথম বছরেই বেফাক পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। মোট ৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জনই সম্মিলিত মেধা তালিকায় স্থান পেয়েছ।

মুতাওয়াসসিতায় ১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মেধা তালিকায় জায়গা করে নেয়। ইবতিদাইয়ায় ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন মেধা তালিকায় স্থান অর্জন করে।

মাদরাসার মুহতামিম মুফতি হাফিজুল্লাহ রাব্বানী আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে জানান, এই সাফল্যের পেছনে রয়েছে জামিআ রাব্বানিয়ার পাঠদান পদ্ধতির পূর্ণাঙ্গ অনুসরণ। পাশাপাশি এখানকার শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম।

তিনি আরও জানান, নিয়মকানুন, পাঠদান পদ্ধতি, দৈনিক রুটিন এমনকি খাবারের মেন্যুতেও তার মাদরাসাটি জামিআ রাব্বানিয়ার পদ্ধতিই অনুসরণ করে।

বিশেষভাবে জামিআ রাব্বানিয়ায় ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের অতিরিক্ত মেহনতের মাধ্যমে পরবর্তীতে সেখানে ভর্তির উপযোগী করে তোলা হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি জামিআ রাব্বানিয়ার সন্নিকটে অবস্থিত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত সাপ্তাহিক ইসলাহী বয়ানে অংশগ্রহণ এবং রাব্বানিয়ার আসাতিজায়ে কেরামের সুপরামর্শ লাভের সুযোগ পাচ্ছে, যা তাদের ইলমী ও আমলী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

যোগাযোগ: 01814853074, 01931585810, 01868000988
যাতায়াত: যাত্রাবাড়ী অথবা চিটাগাংরোড থেকে সাইনবোর্ড আসতে হবে। তারপর নারায়ণগঞ্জ রোডে এসে অটোতে করে রব্বানীনগর স্টেশনে নামতে হবে। ৩ মিনিট হেঁটে জামিআ রাব্বানিয়া পার হয়ে মদীনা মসজিদ সংলগ্ন মাদরাসা শামসুল উলূম।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ