বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

সাফল্যের দুই বছর পেরিয়ে ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’য় ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর রামপুরা-হাতিরঝিল এলাকায় অবস্থিত স্বপ্নজয়ী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’র নতুন শিক্ষাবর্ষের (১৪৪৭-৪৮ হিজরি) ভর্তি কার্যক্রম শুরু হবে ৮ শাওয়াল থেকে । দুই বছর আগে একঝাঁক মেধাবী ছাত্র নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর কেন্দ্রীয় পরীক্ষায় মেধাস্থান অর্জনসহ শতভাগ পাসের গৌরব অর্জন করে আসছে।

এ ছাড়া কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির ৪ জন শিক্ষার্থী মুমতায হওয়ার গৌরব অর্জন করেছে। 

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ শাওয়াল (২৮ মার্চ), শনিবার মক্তব থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত সকল বিভাগে সীমিত কোটায় ভর্তি কার্যক্রম শুরু হবে। আগামী ১৫ শাওয়াল (৪ এপ্রিল), শনিবার মাদরাসার ‘সবক ইফতিতাহ’ বা শিক্ষাবর্ষের উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী সবক প্রদান করবেন ঢালকানগর মাদরাসার শায়খুল হাদীস ও প্রধান মুফতি মাওলানা আবদুল গাফফার। 

জামিয়ার স্বপ্নদ্রষ্টা ও শায়খুল হাদীস হিসেবে আছেন বরেণ্য লেখক ও সীরাত গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি ইমদাদুল ইসলাম এবং নাজিমে তালীমাত হিসেবে আছেন মুফতি মাহমুদ জাকির। 

আকাবিরে দেওবন্দের চিন্তা-চেতনাকে ধারণ করে জামিয়াটি পাঁচটি মৌলিক লক্ষ্য নিয়ে কাজ করছে: 
১. পরীক্ষায় আলোকিত ফলাফল নিশ্চিত করা। 
২. ফন্নী ইতকান বা শাস্ত্রীয় নৈপুণ্য অর্জন। 
৩. ক্লাসের ভেতরেই আরবী, বাংলা ও ইংরেজি—এই তিন ভাষায় দক্ষতা তৈরি। 
৪. বিষয়ভিত্তিক সুপরিকল্পিত খারেজি বা অতিরিক্ত পাঠদান। 
৫. ফিকর ও চিন্তায় আগামী দিনের যোগ্য নেতৃত্ব গড়া।

প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি ইমদাদুল ইসলাম আওয়ার ইসলামকে বলেন, ‘আমরা ছাত্রদের গভীর অধ্যাবসায়ের মাধ্যমে উম্মাহর অনুসরণীয় রাহবার ও নাফে আলেম হিসেবে গড়ে তুলতে সচেষ্ট।’
ভর্তি পরীক্ষা ও সার্বিক তথ্য

ইবতিদাইয়্যাহ থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত প্রতিটি জামাতের জন্য নির্দিষ্ট কিতাবসমূহের ওপর পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তির ফি ও অন্যান্য খরচ নিচে দেওয়া হলো:
•    ভর্তি ফরম: ১০০/-
•    ভর্তি ফি: ৫,০০০/-
•    মাসিক খোরাকী: ২,৫০০/-
•    বেতন ও আবাসন: ২,০০০/-
ভর্তিচ্ছু ছাত্রদের আচার-আচরণ ও পোশাক-পরিচ্ছদ তালিবে ইলমের মানসম্পন্ন হতে হবে। মাদরাসায় কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার এবং প্রচলিত রাজনীতি বা আইন-শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

ঠিকানা ও যোগাযোগ
৩৯০/৩সি, ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, হাতিরঝিল, ঢাকা-১২১৯। (রামপুরা টিভি সেন্টারের ২০০ গজ দক্ষিণে)। 

মোবাইল: ০১৭১৬-৮০১২৭৬, ০১৮১২-৫৯৯৩৯৮

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ