বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ‘ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং’ বিভাগে ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমকালীন বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে দক্ষ আলেম ও গবেষক তৈরির লক্ষ্যে রাজধানীর কাওলা নামাপাড়ায় অবস্থিত দেশের অন্যতম শীর্ষ দ্বীনি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান 'শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা'-তে নতুন ডিপার্টমেন্ট হিসেবে ‘Islamic Economics & Banking’ (ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং) চালু করা হয়েছে। ১৪৪৭-৪৮ হিজরি (২০২৬-২৭ ইংরেজি) শিক্ষাবর্ষের জন্য থেকে এই বিশেষায়িত বিভাগে ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে।

আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থার তাত্ত্বিক ও ব্যবহারিক সমন্বয়ে এই বিভাগটি সাজানো হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক, শাইখুল হাদীস ও প্রধান মুফতি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ-এর সরাসরি তত্ত্বাবধানে এই কোর্সটি পরিচালিত হবে।

ভর্তির যোগ্যতা: বোর্ড পরীক্ষায় কমপক্ষে ‘জায়্যিদ জিদ্দান’ ফলাফলধারী ছাত্ররা আবেদন করতে পারবেন।
পরীক্ষার বিষয় (মৌখিক): হিদায়া-৩, মুসলিম-২ এবং উর্দু-ইংরেজি ইবারত।
পরীক্ষার বিষয় (লিখিত): ফিকহ, উসূলে ফিকহ (উন্মুক্ত বিষয়) ও প্রবন্ধ।

অন্যান্য বিভাগে ভর্তির তথ্য
‘ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং’ ছাড়াও রিসার্চ সেন্টারটির আরও কয়েকটি উচ্চতর বিভাগে ভর্তি কার্যক্রম চলছে: 
১. ইফতা বিভাগ
২. উলূমুল হাদীস বিভাগ 
৩. তাফসীর বিভাগ 
৪. আদব বিভাগ 
৫. দাওরায়ে হাদীস ও মিশকাত বিভাগ

ভর্তির সময় এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এবং পূর্ববর্তী পরীক্ষার নম্বরপত্র সাথে আনতে হবে।

যোগাযোগ ও ঠিকানা
মাদ্রাসাটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের বিপরীতে 'কাওলা রেলগেট'-এর পূর্ব দিকে কাওলা নামাপাড়া (পানির পাম্প) থেকে দক্ষিণে ২০০ মিটার দূরত্বে অবস্থিত।
•    দফতরে তালীমাত: 01623-222241
•    অফিস: 01834-982212, 01782-773763
•    পরিচালকের যোগাযোগ: 01819-251070

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ