সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মতিঝিল ‘জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম’-এ ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মতিঝিলের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ‘জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম’-এ নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আগামীকাল ২৮ মার্চ ২০২৬, রোজ শনিবার (৮ শাওয়াল) থেকে মাদ্রাসার বিভিন্ন বিভাগে এই ভর্তি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

ভর্তির বিভাগসমূহ

অভিজ্ঞ ও যোগ্য উস্তাদদের তত্ত্বাবধানে মাদ্রাসার নিম্নলিখিত বিভাগগুলোতে সীমিত আসনে ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে:

 নূরানী ও নাজেরা বিভাগ

 হিফজুল কুরআন বিভাগ

কিতাব বিভাগ: ইবতেদায়ী থেকে শুরু করে দাওরায়ে হাদিস (তাকমীল) পর্যন্ত।

 তাখাচ্ছুস ফিল ফিকহ: উচ্চতর ইসলামী আইন ও গবেষণা বিভাগ।

বিশেষ সুবিধাদি বৈশিষ্ট্য

মাদ্রাসাটি ছাত্রদের পড়াশোনা ও আবাসন নিশ্চিত করতে নানাবিধ সুযোগ-সুবিধা প্রদান করছে:

 ফ্রি খাবার: মুতাওয়াসসিতা ১ম (মীযান) জামাত থেকে দরিদ্র, অসহায় ও মেধাবী ছাত্রদের জন্য তিন বেলা মানসম্মত ফ্রি খাবারের ব্যবস্থা রয়েছে।

 আর্থিক সুবিধা: বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) বোর্ডে সিরিয়াল প্রাপ্ত মেধাবী ছাত্রদের জন্য ভর্তির সময় বিশেষ আর্থিক সুবিধা প্রদান করা হবে।

 নিবিড় তত্ত্বাবধান: অভিজ্ঞ উস্তাদদের দ্বারা ছাত্রদের পড়াশোনা ও আমল-আখলাকের সার্বক্ষণিক নেগরানি (পর্যবেক্ষণ)।

 সহজ যাতায়াত: মতিঝিলের কেন্দ্রস্থলে মাদ্রাসার অবস্থান হওয়ায় বাস এবং ট্রেনযোগে দেশের যেকোনো প্রান্ত থেকে অনায়াসেই যাতায়াত করা সম্ভব।

ভর্তিচ্ছুদের জন্য নির্দেশনা

মাদ্রাসা কর্তৃপক্ষ আগ্রহী ভর্তিচ্ছু ছাত্রদের আগামী ২৮ মার্চ থেকে সত্বর যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

যোগাযোগ : 01717041046

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ