বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

মধুপুর পীর সাহেবের মাদরাসায় দাওয়াহ বিভাগে ভর্তি শুরু শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে অবস্থিত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর প্রতিষ্ঠিত ও পরিচালিত জামিআ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসাতে দাওয়াহ বিভাগের বিশেষায়িত কোর্সে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল শনিবার (২৮ মার্চ)  ৮ শাওয়াল থেকে খতমে নবুওয়াত আকিদা সংরক্ষণ ও বিভিন্ন বাতিল ফিরকার মোকাবিলায় গবেষণামূলক দাওয়াহ বিভাগের জন্য সীমিত আসনে ছাত্র ভর্তি চলবে।

এক বছর মেয়াদি বিশেষায়িত তাখাসসুস বিভাগ

মাদরাসার দাওয়াহ বিভাগে রয়েছে এক বছর মেয়াদি রদ্দে কাদিয়ানিয়্যাত বিষয়ক তাখাসসুস কোর্স, যা দারুল উলুম দেওবন্দের দাওয়াহ বিভাগের প্রধান আল্লামা শাহ আলম গৌরখপুরী (হাফি.)-এর দিকনির্দেশনায় পরিচালিত হবে।

দাওয়াহ বিভাগের বিশেষ সুবিধা

মাদরাসা সূত্রে জানা গেছে, এ বিভাগে শিক্ষার্থীদের জন্য রয়েছে—

* নিয়মিত কাদিয়ানি অধ্যুষিত এলাকায় দাওয়াতি সফরের ব্যবস্থা

* পর্যাপ্ত কিতাবাদি পরিবেশে গবেষণা ও মুতালাআর সুযোগ

* দক্ষ ও বিশেষজ্ঞ উস্তাদদের সার্বক্ষণিক তত্ত্বাবধান

* তৃতীয় সেমিস্টারে কম্পিউটার প্রশিক্ষণ

* থাকা-খাওয়ার প্রয়োজনীয় সুব্যবস্থা

* যোগ্য দাঈদের মুবাল্লিগ হিসেবে নিয়োগ ও সার্বিক পরিচালনা

* দাওয়াহ বিভাগের শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা

যোগাযোগ ও ঠিকানা:

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে 01601-910906।

মাদরাসাটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগরে অবস্থিত। ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া/নিমতলা নেমে  সহজেই মধুপুর মাদরাসায় যাতায়াত করা যাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ