বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

জামিআ দারুল উলূম মতিঝিলে ভর্তি শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে অবস্থিত ঐতিহ্যবাহী জামিআ দারুল উলূম মতিঝিল মাদরাসায় আজ শনিবার (২৮ মার্চ) থেকে ভর্তি শুরু হচ্ছে। চলবে ৩১ মার্চ মঙ্গলবার পর্যন্ত।

১ এপ্রিল সিট বণ্টন, ২ এপ্রিল কিতাব বিতরণ এবং ৪ এপ্রিল শনিবার সকাল ৯টায় জামিআর সব বিভাগের ইফতিতাহি দারস অনুষ্ঠিত হবে।

দারস ইফতিতাহ করবেন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস শায়খ রফিক আহমদ। 

কোলাহলমুক্ত, মনোরম পরিবেশ, মানসম্মত তিন বেলা খাবার এবং দেশবরেণ্য আলেমগণের দারস ও তত্ত্বাবধান এই মাদরাসার বিশেষ বৈশিষ্ট্য।

মক্তব বিভাগ, হিফজ বিভাগ ও কিতাব বিভাগ (ইব. রাবে থেকে তাকমিল পর্যন্ত) প্রত্যেক ক্লাসেই ছাত্র ভর্তি নেওয়া হবে।

এবছর  ‘আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা’ (ফাতওয়া ও গবেষণা বিভাগ)-এক বছর মেয়াদী করা হয়েছে। ভর্তির জন্য তাকমিলে কমপক্ষে জায়্যিদ জিদ্দান হতে হবে।

এ বছর বেফাক ও হাইয়াতুল উলইয়া বোর্ডে জামি'আর ঈর্ষণীয় ফলাফল অর্জিত হয়েছে। মোট ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন মেধাস্থান, ১৮ জন মুমতাজ এবং ৩১ জন জায়্যিদ জিদ্দানসহ শতভাগ পাস করায় মহান রবের শুকরিয়া আদায় করেন মাদরাসা কর্তৃপক্ষ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ