বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

প্রিয় ছাত্র ভাই! শিক্ষাবর্ষের শুরুতে আপনার খেদমতে দুটি কথা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মুফতি আবদুল মজিদ কাসেমী ||

একটি গাছ ফল-ফুল ও অক্সিজেন বিতরণ করে সারা জগতকে বেঁচে থাকার অপরিহার্য উপকরণ সরবরাহ করে। কিন্তু এই বিশাল সেবাদান তখনই সম্ভব হয় যখন একটি বীজ দীর্ঘদিন সব আলো বাতাস থেকে বিচ্ছিন্ন হয়ে মাটির নিচে গোপন জায়গায় নিজেকে আবদ্ধ রাখে।

আপনি কি গাছের ন্যায় সারা জগতকে ইলমের আলো দিয়ে আলোকিত করতে চান? সৃষ্টির মাঝে গাছের মতো ঈমান ও ইসলামের সকল উপকরণ সরবরাহ করতে চান? তাহলে তার পূর্বে জ্ঞান অন্বেষণের জন্য শিক্ষাঙ্গনের পরিবেশের মধ্যে নিজেকে বীজের মতো লুকিয়ে রাখুন। বিচ্ছিন্ন হন ফেসবুক ও তার মতো সময় নষ্টের সকল উপাদান থেকে।

যে বীজ আলো- বাতাস উপভোগ করতে যেয়ে নিজেকে মাটির নিচে লুকাতে ব্যর্থ হয়েছে ফল ফুল ও অক্সিজেন বিতরণেও সে নিশ্চিত ব্যর্থ হবে। 

এক্ষেত্রে লোকালয় ছেড়ে পাহাড়ের চূড়ায় হেরা গুহার মধ্যে আল্লাহ রাসুল সা.- এর অবস্থানটা আপনার জন্য একটা উৎকৃষ্ট নমুনা হতে পারে। ইলম অর্জনের যাত্রা তিনি শুরু করেছেন নির্জন গুহা থেকে। আর বিতরণের জন্য লোকালয়ে চলে এসেছেন।

লেখক: মুহাদ্দিস ও আলোচক

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ