বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার সবক উদ্বোধন মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার ভর্তি কার্যক্রম সম্পন্ন হচ্ছে আজ সোমবার (৩০ মার্চ)। আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ) বাদ মাগরিব মাদরাসা সংলগ্ন মসজিদ-ই-নূরে শুরু হচ্ছে ১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষের সবক। 
ইফতেতাহি দরস প্রদান করবেন দেশের প্রখ্যাত আলেমে দীন, আল-হাইয়্যাতুল উলয়ার চেয়ারম্যান এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি মহিউসসুন্নাহ আল্লাম শায়খ মাহমুদুল হাসান। তিনি এই মাদরাসারও শায়খুল হাদিস। 
মাদরাসায় ভর্তি হওয়া নতুন ছাত্রদের সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার মধ্যে মাদরাসায় হাজির হতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সিট বণ্টন করা হবে। 
বুধবার (১ এপ্রিল) সকাল ৯টায় হেদায়াতি জলসা অনুষ্ঠিত হবে। এদিন বাদ জোহর কিতাব বণ্টন করা হবে। আর দারস শুরু হবে বৃহস্পতিবার (২ এপ্রিল)। 
এর আগে ঈদুল ফিতরের ছুটি শেষে শনিবার (২৮ মার্চ) মাদরাসা খোলা হয়। এদিন শুরু হয় ভর্তি কার্যক্রম। যা আজ সোমবার পর্যন্ত অব্যাহত রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ