বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাত নারায়ণগঞ্জে ১৪৪৭–১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলছে। 

প্রতি বছরের মতো এবারও ৮ শাওয়াল (শনিবার) থেকে, মক্তব, হিফজ, ও কিতাব বিভাগ (উর্দু জামাত থেকে তাকমিল পর্যন্ত) এবং একবছর মেয়াদি মানসম্মত ইফতা বিভাগে এ কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ১৬ শাওয়াল (রোববার)।

মাদরাসার অবস্থান: ঢাকার পার্শ-শহর নারায়ণগঞ্জের চাষাড়ার ৪৩ নং নবাব সলিমুল্লাহ রোড।

প্রতিষ্ঠানটির কতৃপক্ষ জানিয়েছেন, এটি একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। যুগচাহিদার প্রতি লক্ষ রেখে, এখানে রাখা হয়েছে ইসলামি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার সুবর্ণ সুযোগ।

‎বর্তমানে মাদরাসাটি নারায়ণগঞ্জের প্রসিদ্ধ আলেম ও মুবাল্লিগ, মাওলানা মুফতি আব্দুর রহীম-এর হাত ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। তিনি এখানকার মুহতামিম ও পরিচালক।

‎*মাদরাসার বিভাগসমূহ:

‎-ইফতা বিভাগ (১ বছর মেয়াদী)।

‎-কিতাব বিভাগ (উর্দূ থেকে দাওরায়ে হাদিস)।

-হিফজুল কুরআন বিভাগ।

‎-নাজেরা বিভাগ।

‎-নুরানি বিভাগ।

‎*মাদরাসার বৈশিষ্ট্যসমূহ:

‎-একটি যুগোপযোগী ইসলামি বিদ্যাপিঠ।

‎-সার্বক্ষণিক অভিজ্ঞ ও আদর্শ শিক্ষকমণ্ডলী দ্বারা তত্ত্বাবধান।

‎-বেফাক বোর্ডের আওতাধীন।

‎-আরবির পাশাপাশি অষ্টম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা ব্যবস্থা।

‎-সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

‎-এতিম, গরিব ও মেধাবী ছাত্রদের থাকা-খাওয়া ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ফ্রি।

‎-কিতাব বিভাগের ছাত্রদের দরসী কিতাব সরবরাহ।

‎-বাধ্যতামূলক ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা।

‎-ইজরার পদ্ধতিতে নাহু-সরফ পাঠদান।

‎-আদর্শ নাগরিক গঠনের সর্বোচ্চ প্রয়াস।

‎‎*ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযো: ০১৯৪৫৫৮৬৪২২, ০১৯৪০০৯৪৩১৪

‎‎*যাতায়াত:

‎দেশের যেকোন স্থান থেকে চিটাগাংরোড অথবা সাইনবোর্ড নেমে চাষাড়া সি.এন.জি স্টেশন থেকে, অদূরেই জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাত।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ