রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় শনিবার (৪ এপ্রিল) চলতি ১৪৪৭-৪৮ হি./২০২৬-২৭ ঈসায়ির নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে ইফতিতাহি দরস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামিয়ার সকল আসাতিযায়ে কেরাম, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াত করা হয়। পরে জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী উদ্বোধনী সবক প্রদান করেন। তিনি তার দরসে ইলমে দ্বীনের গুরুত্ব, নিয়তের বিশুদ্ধতা এবং ছাত্রজীবনের আদব-আখলাক সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষত তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পড়ালেখার জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেন। এর মধ্যে তিনি জামিয়ার বেফাক, হাইয়া ও গায়রে বেফাক জামাতের ১ম স্থান থেকে পঞ্চম স্থান অধিকারী সà