আসন্ন দাখিল পরীক্ষা সুশৃঙ্খলভাবে নিতে প্রশ্নপত্র সর্টিং ও সেট ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষার অন্তত ৭ দিন আগে কেন্দ্রসচিবদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তার প্রতিনিধি এবং ট্রেজারি কর্মকর্তার উপস্থিতিতে প্রশ্নপত্র সর্টিং নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে বিশেষ সতর্কতা ‘মেঘনা’ ও ‘যমুনা’ সেটের প্রশ্নপত্র কোনোভাবেই একসঙ্গে না রেখে আলাদা ট্রাংকে সংরক্ষণ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কেন্দ্রসচিবদের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত জরুরি নির্দেশনায় এসব বিষয়ে জানানো হয়। <