সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


‘শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে যা যা দরকার, সব করবে সরকার’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে যা যা দরকার, সরকার সব করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রয়োজন হলে উপবৃত্তির পরিমাণ বাড়ানোসহ সব ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হলে সেটিও করা হবে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এই পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করার একটি গুরুত্বপà