সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মৌলিকত্ব ঠিক রেখে কওমি সিলেবাসের মানোন্নয়ন জরুরি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| যাকারিয়া মাহমুদ || সাব-এডিটর

কওমি সিলেবাস সংস্কার—বর্তমানে বহুল আলোচিত বিষয়। চাপা গুঞ্জন, নানা আলোচনা-পর্যালোচনা ও সমালোচনার হিড়িক চারদিকে। ছাত্র-উস্তাদ নির্বিশেষে প্রায় সবার দাবি—সিলেবাসের মানোন্নয়ন হোক, সংস্কার হোক। কিছুটা হলেও পূর্ণ হোক যুগ ও সময়ের চাহিদা। বিপরীত যদিওবা আছে—তবে সে সংখ্যা নগণ্য। তরুণ সমাজের এই সংস্কারের আওয়াজ ক্রমশই বাড়ছে। মাদরাসার অন্দরমহল ছাপিয়ে বহির্সমাজেও এটি এখন ব্যাপক আলোচিত বিষয়। বিজ্ঞ আলেমগণও চান সিলেবাসের মানোন্নয়ন ও এর সংস্কার। তবে সে সংস্কার যাই হোক—সংযোজন বা বিয়োজন—তা অবশ্যই কওমির মৌলিকত্ব ঠিক রেখে হওয়া চাই। এমনটাই বক্তব্য সচেতন আলেমদের।

বরেণ্য লেখক, কথাসাহিত্যিক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন আওয়ার ইসলামকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যেহেতু এ-সময়ে ছাত্র-উস্তাদ সবার ভেতরেই মনোযোগ ও সাধনার একটা ঘাটতি লক্ষ করা যাচ্ছে—তাই যারা