বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

উমরাহ পালন শেষে অনিশ্চয়তা সত্ত্বেও দেশে ফিরলেন মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবে উমরাহ পালন করতে গিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে অনিশ্চয়তায় পড়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিম। বিগত কয়েক দিন ধরে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা থাকলেও অবশেষে আজ সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার চোখেমুখে টানা উৎকণ্ঠার ছাপ স্পষ্ট ছিল, যাতে সাম্প্রতিক অনিশ্চয়তার অভিজ্ঞতা প্রকাশ পাচ্ছিল।

পবিত্র উমরাহ পালন শেষে গত শুক্রবার দেশে ফেরার কথা ছিল মুশফিকের। পরিকল্পনা অনুযায়ী তিনি জেদ্দা থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে আকাশসীমা বন্ধ হয়ে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লাইট মাঝপথ থেকে আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়। ফলে হাজার হাজার যাত্রীর সঙ্গে তিনিও জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন।

এসময় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একাধিক পোস্টে সমর্থকদের আপডেট জানাতে থাকেন তিনি। এক পোস্টে লিখেছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে এবং কবে, কীভাবে দেশে ফিরতে পারবেন তা অনিশ্চিত। তাঁর এই বার্তার পর দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভক্ত-সমর্থকদের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও শুরু হয় উৎকণ্ঠা।।

রোববার দিবাগত রাতে মুশফিক আবারও সামাজিক মাধ্যমের এক পোস্টে জানান, তিনি নিরাপদে বিমানে উঠেছেন এবং সকালে ঢাকায় পৌঁছাবেন। যারা গত ২৪ ঘণ্টায় নিয়মিত যোগাযোগ করেছেন ও দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ