সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সুলতানী আমলের প্রভাবশালী দরবেশ নূর কুতুব আলম রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

।। হাবিবুল্লাহ ।।

আজ ৭ জানুয়ারি। মধ্যযুগে সুলতানী আমলে বাংলার মুসলিম সমাজের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সঙ্কট থেকে মুক্তির দূত, দরবেশ ও ধর্মীয় ব্যক্তিত্ব নূর কুতুবুল আলম রহ. এর মৃত্যুবার্ষিকী। ১৪৪৭ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

১৩৫০ সালের কিছু আগে তৎকালীন বাংলার রাজধানী পাণ্ডুয়ায় তার জন্ম। তার পিতা ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ আলেম ও সুফি শায়খ আলাউল হক রহ.। তার প্রকৃত নাম নূরুদ্দীন নূরুল হক রহ.। ‘নূর কুতুবুল আলম’ তার উপাধি । ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ ছিলেন তার সহপাঠী ও বন্ধু।

নূর কুতুব আলম তাঁর পিতার আমল থেকে সব ধরনের কায়িক শ্রমের অভ্যাস করতেন। দরগায় আগত ফকিরদের কাপড় ধোয়া, লাকড়ি ও পানি বহন, শীতকালে পীরের অজ