জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী পুনরায় অসুস্থ হয়ে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে তাঁর ছেলে মাওলানা মো. হোসাইন আওয়ার ইসলামকে এই তথ্য জানিয়েছেন।
মাওলানা হোসাইন জানান, তার বাবার অবস্থা গুরুতর। আজ বেলা ১১টার পর থেকে কোনো রেসপন্স নেই।
তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর অক্সিজেন লেভেল অনেক নিচে নেমে গেছে। তাকে লাইফ সাপোর্ট দেওয়ার কোনো বিকল্প নেই। তবে পরিবারের সিদ্ধান্ত লাইফ সাপোর্টে নেওয়া হবে না। তাদের পক্ষ থেকà§