সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


হামের লক্ষণ দেখা দিলে যা করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হাম একটি ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি, যা সাধারণত শিশুদের বেশি আক্রান্ত করে। তবে যেকোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। বর্তমান বিশ্বে এ রোগে শিশুমৃত্যুর হার উদ্বেগজনক। বিশেষভাবে বাংলাদেশে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করে। তারপর ধীরে ধীরে মাথা থেকে শরীরের নিচের অংশে ছড়িয়ে পড়ে।

*লক্ষণসমূহ:

হামের প্রধান লক্ষণ হলো শরীরে ফুসকুড়ি দেখা দেওয়া। সাধারণত সংক্রমণের প্রায় ১৪ দিন পর উপসর্গ দেখা দেয়। ফুসকুড়ি ওঠার চার দিন আগে থেকে শুরু করে চার দিন পর পর্যন্ত আক্রান্ত ব্যক্তি সংক্রামক থাকে। তাছাড়া আরও উল্লেখযোগ্য লক্ষণ হলো:

১. উচ্চমাত্রায় জ্বর

২. নাক দিয়ে পানি পড়া

৩. কাশি

৪. চোখ লাল হওয়া ও পানি পড়া

*উপযোগী খাবার:

হাম থেকে দ্রুত সেরে ওঠার জন্য সুষম পুষ্টি ও পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি। এ সময় পরিকল্পিত ও পুষ্টিকর খাদ্যতালিকা প্রয়োজন।

১. ফলের রস ও হালকা খাবার: প্রাথমিক পর্যায়ে কমলা ও লেবুর মতো ফলের রস দেওয়া যেতে পারে। এতে শরীরের শক্তি বৃদ্ধ