সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বাইডেনের ফোন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরাইল ও ফিলিস্তিনের মুক্তিকামী শাসক গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যে অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণসহায়তা পাঠানো নিয়ে মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর : বিবিসির।

রেবাবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বাইডেন বলেছেন, আমি তাকে (মাহমুদ আব্বাস) আশ্বস্ত করেছি, গাজায় বেসামরিক নাগরিকদের কাছে মানবিক ত্রাণসহায়তা পৌঁছানো নিশ্চিত করতে, সংঘাত যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই অঞ্চলের অংশীদারদের সঙ্গে কাজ করছি।

এসময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজায় সংখ্যাগরিষ্ঠ নিরীহ ফিলিস্তিনিরা মানবিক সংকটে পড়েছে। যাদের সঙ্গে হামাসের কোনো যোগসূত্র নেই। তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে কেনো ধরনের সহিংসতাকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে।  

বাইডেন আরও বলেন, এক সপ্তাহ আরা আমরা ইহুদি জনগণকে নিকৃষ্টতম গণহত্যার শিকার হতে দেখেছে। ১৩০০ প্রাণ হারিয়েছে ইসরায়েল। তাদের সন্তান, দাদা-দাদি অপহৃত হয়েছে, তারা হামাসের হাতে জিম্মি।  

এদিকে শনিবার গাজায় রাতভর বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এ ছাড়া খান ইউনিসে স্থল অভিযানও চালিয়েছে তারা। জবাবে তেলআবিবের দিকে রকেট ছুড়েছে হামাস।

ইসরাইল জানিয়েছে, তারা আরও বিস্তৃত পরিসরে গাজায় অভিযান চালাতে প্রস্তুত।

কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরাইলের সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। হামলায় আরও ৮ হাজার ৭১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ