সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ফিলিস্তিনি হওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রে শিশু খুন!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইজরায়েল-হামাস সংঘাতের প্রভাব পড়ল আমেরিকায়। সে দেশে ফিলিস্তিনি বংশোদ্ভূত ৬ বছরের এক শিশুকে ২৬ বার কুপিয়ে খুন করেছে ৭১ বছরের এক বৃদ্ধ। অভিযুক্তের হাতে ছুরিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলাও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই মহিলা নিহত শিশুটির মা।

এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, দেশে হিংসার কোনও স্থান নেই। এই ধরনের ঘটনা আমাদের মৌলিক মূল্যবোধের বিরোধী।

আমেরিকার ইলিনয় প্রদেশের শেরিফ অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত বৃদ্ধের বাড়িতে নিহত শিশুটিকে নিয়ে ভাড়া থাকতেন আহত মহিলা। প্রাথমিক তদন্তের পর মূল অভিযুক্ত, ৭১ বছর বয়সি জোসেফ জুবা এবং তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শিশুটিকে কোপাতে শুরু করার পর, মহিলা কোন রকমে পুলিশের জরুরি নম্বরে ফোন করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে, একটি চেয়ারে বসে রয়েছেন খুনে অভিযুক্ত বৃদ্ধ।

মহিলার অভিযোগ, তার এবং ওই শিশুর ধর্মীয় পরিচয়ের কথা উল্লেখ করে অভিযুক্ত বলেন, “তোমাদের মরাই উচিত।”

ঘটনার বীভৎসতার উল্লেখ করে পুলিশ জানায়, ময়নাতদন্তে শিশুটির গোপনাঙ্গ থেকে সাত ইঞ্চির একটি ব্লেড উদ্ধার করেছেন চিকিৎসকেরা।

মূলত হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে তারা ফিলিস্তিনিকে সমর্থন করায় এ হামলার শিকার হয়েছেন।

সূত্র: পার্সটুডে

এনএ-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ