শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কাল জর্ডান ও ইসরায়েল যাচ্ছেন বাইডেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজায় ইসরায়েলি সেনা অভিযানের প্রতি 'অটুট সমর্থন' জানাতে তেল আবিব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসের বরাত দিয়ে বলা হয়, আগামীকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল সফর করবেন। তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে 'পরবর্তী ব্যবস্থা' নিয়ে আলোচনা করবেন।

এতে আরও বলা হয়, ইসরায়েল সফর শেষে প্রেসিডেন্ট বাইডেন জর্ডান যাবেন। সেখানে তিনি একই দিনে দেশটির বাদশাহ আবদুল্লাহ বিন আল হুসেইন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করবেন।

প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রেসিডেন্টের আসন্ন জর্ডান সফর সম্পর্কে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, 'হামাস ফিলিস্তিনিদের সম্মান ও আত্ম-অধিকারে পক্ষে কাজ করেনি—এমন বার্তা তুলে ধরার পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেন গাজায় বেসামরিক মানুষদের মানবিক সহায়তার বিষয়ে কথা বলবেন।'

প্রেসিডেন্ট বাইডেন ইতোমধ্যে মিশরের প্রেসিডেন্ট আল সিসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

হোয়াইট হাউসের বরাত দিয়ে এতে আরও বলা হয়, দুই নেতা গাজায় মানবিক সংকট দূর করতে চলমান প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন।

সুত্র:আল আরাবিয়া, আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ