সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ইসরায়েলে পৌঁছেছেন বাইডেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত রাতে অবরুদ্ধ গাজার হাসপাতালে বোমা হামলা চালিয়ে পাঁচ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এমন অবস্থার মধ্য বুধবার স্থানীয় সময় সকাল এগারোটার দিকে তেল আবিবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, এটি জো বাইডেনের জন্য সবচেয়ে জটিল কূটনৈতিক সফরের একটি হতে চলেছে।

ফিলিস্তিনের স্বাধীণতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রতি সংহতি জানাতেই বাইডেন তেল আবিব সফর করছেন। তবে মঙ্গলবার রাতে গাজায় হাসপাতালে হামলার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়েছে ইসরায়েল। এ বিষয় নিয়ে বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে অভিযানের কথা বলে নির্বিচারে ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যা করছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রস্থল আল-আহলিল আরব হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। আহতদের অবস্থা গুরতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার বহু বাসিন্দা ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া আগে থেকেই সেখানে ভর্তি ছিলেন আহত শত শত রোগী। হামলায় হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। বাইডেন ইসরায়েলের পর জর্ডান সফর করতে চেয়েছিলেন। সেখানে জর্ডান, মিশর ও ফিলিস্তিনের মাহমুদ আব্বাস প্রশাসনের সঙ্গে বাইডেনের বৈঠকের কথা ছিল। তবে ইসরায়েল হাসপাতালে হামলা চালানোর পর সেই বৈঠক বাতিল করে দেন আরব নেতারা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ