রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মার্কিন নাগরিকদের ভ্রমণে বৈশ্বিক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের 'অতিরিক্ত সতর্ক' অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলে জানিয়েছে সিএনএন।

বৃহস্পতিবার বিশ্বজুড়ে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে। মার্কিন পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা, মার্কিন নাগরিক এবং স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, বিক্ষোভ বা সহিংস কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের জন্য এই বৈশ্বিক সতর্কতা। ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের কাবুল আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরি হত্যাকাণ্ডের পর মার্কিনিদের জন্য সর্বশেষ এমন সতর্কবার্তা দেওয়া হয়। ২০১৭ সালে তৎকালনীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর হামলা চালাতে পারে জানিয়ে এ ধরনের সতর্কবার্তা দিয়েছিল ওয়াশিংটন। এছাড়া ২০০৩ সালে মার্কিন বাহিনী ইরাকে আগ্রাসন চালানোর পর বিশ্বজুড়ে থাকা নিজ দেশের নাগরিকদের চলাচলে ভ্রমণ সতর্কবার্তা জারি করেছি দেশটি।

এবার ইসরায়েল হামাসের বিরুদ্ধে গাজায় উপত্যকায় বিমান হামলায় অবাধ সমর্থন জানিয়েছে বাইডেন প্রশাসন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে দেশটির নাগরিকদের ওপর হামলার শঙ্কা রয়েছে। সূত্র: বিবিসি

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ