শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

লেবানন সীমান্তে মিসাইল হামলায় ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ইসরায়েলি রিজার্ভ সেনা প্রথম সার্জেন্ট ওমর বালভা (ইনসেটে)। ছবি: সংগৃহীত

লেবানন সীমান্তে ট্যাংকবিধ্বংসী মিসাইল হামলায় এক ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটে। 

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। হামলায় আরো তিন সেনা আহত হয়েছে বলে জানা গেছে।

নিহত ওই ইসরায়েলি সেনার পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। ২২ বছর বয়সী ওই রিজার্ভ সেনার নাম প্রথম সার্জেন্ট ওমর বালভা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এরপর লেবানন সীমান্তেও উত্তেজনা বেড়ে যায়।

এরই মধ্যে হামাসের হামলায় ইসরায়েলের ৩০৬ সেনা হত্যার তথ্য প্রকাশে করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়াও অর্ধশতাধিক পুলিশ সদস্যও নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট দফতর তথ্য প্রকাশ করেছে। এবার প্রকাশ্যে এল রিজার্ভ সেনা নিহতের খবর।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর সীমান্তে তিন লাখের বেশি রিজার্ভ সেনা মোতায়েন করেছে ইসরায়েল। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ