রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পশ্চিমারা ‘নির্লজ্জ দ্বিচারিতা’ করছেন: জর্ডানের রানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ইস্যুতে পশ্চিমারা ‘নির্লজ্জ দ্বিচারিতা’ করছেন বলে মন্তব্য করেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ।

তিনি বলেছেন, গাজায় চলমান বিপর্যয় নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া দেখে জর্ডানসহ পুরো মধ্যপ্রাচ্যের মানুষ হতবাক ও হতাশ হয়েছে।

জর্ডানের রানি বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমরা একটি নির্লজ্জ দ্বিচারিতা দেখেছি। যখন ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালো, তখন বিশ্ব তাৎক্ষণিক ইসরায়েলের পক্ষ নিলো এবং তার আত্মরক্ষার অধিকার আছে বলে দ্ব্যর্থহীনভাবে মতামত জানালো। তারা হামলার নিন্দা জানাল। কিন্তু গত কয়েক সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে বিশ্ব নীরব।”
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন রানিয়া। সাক্ষাৎকারটি মঙ্গলবার সম্প্রচারিত হয়।

জর্ডানের রানি রানিয়া বলেছেন, আধুনিক ইতিহাসে এমন মানবিক দুর্ভোগ এই প্রথম দেখা যাচ্ছে। অথচ, বিশ্ব যুদ্ধবিরতির আহ্বান পর্যন্ত জানাচ্ছে না। সূত্র: সিএনএন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ