বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

যুক্তরাষ্ট্রে হামলাকারীর পরিচয় জানা গেলো


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রে মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় জানা গেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম রবার্ট কার্ড। তিনি এখনো পলাতক রয়েছেন।

ফেসবুকের এক পোস্টে মেইনের পুলিশ বিভাগ জানিয়েছে, রবার্টের জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল। বুধবার (২৫ অক্টোবর) রাতে লুইস্টনের একাধিক জায়গায় বন্দুকহামলার ঘটনায় তিনি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

রবার্টকে ‘সশস্ত্র এবং বিপজ্জনক’ উল্লেখ করে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ এটিকে সক্রিয় ‘শুটার সিচুয়েশন’ হিসেবে উল্লেখ করেছে। এ কারণে শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যান্ড্রসকোগিন কাউন্টি শেরিফের অফিস ফেসবুকে জানিয়েছে, তারা দুটি সক্রিয় ‘শ্যুটার ইভেন্টের’ তদন্ত করছে। তদন্ত চলাকালীন ওই এলাকার সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান লকডাউন বা বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। মেইন স্টেট পুলিশও জানিয়েছে, তারা লুইস্টনে সক্রিয় শুটার পরিস্থিতি মোকাবিলা করছে। এ অবস্থায় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে তারা।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও একটি গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এই হামলায় ব্যবহার করা হয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে। প্রকাশিত ছবিগুলোতে সন্দেহভাজন ব্যক্তিকে রাইফেল হাতে গুলি করার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বুধবার (২৫ অক্টোবর) রাতে লুইস্টননের একটি বোলিং অ্যালে, একটি রেস্টুরেন্ট এবং ওয়ালমার্টের একটি বিতরণকেন্দ্রে এই বন্দুকহামলার ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। হামলায় আরও ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ