রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসরায়েলকে সমর্থনকারী দেশের কূটনীতিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের লিবিয়া ছেড়ে নিজ নিজ দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চল-ভিত্তিক সংসদ।

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১৯ দিন ধরে দখলদার ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনে সাড়ে ছয় হাজারের বেশি অসহায় নারী ও শিশু শহীদ হওয়ার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নিলো লিবিয়ার পূর্বঞ্চল-ভিত্তিক সংসদ।

বুধবার লিবিয় পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছে, “আমরা দাবি করছি- যেসব রাষ্ট্র ইসরায়েলকে তার অপরাধযজ্ঞে সমর্থন যোগায় তাদের রাষ্ট্রদূতদের অবিলম্বে লিবিয়া ত্যাগ করতে হবে।”
লিবিয়ার সংসদ প্রশ্নবিদ্ধ দেশগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধেরও হুমকি দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “যদি গাজায় ইহুদিবাদী শত্রুদের গণহত্যা বন্ধ না হয় তাহলে ইসরায়েলি হত্যাযজ্ঞ সমর্থনকারী রাষ্ট্রগুলোতে তেল ও গ্যাস রফতানি স্থগিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই।”

লিবিয়ার সংসদ গাজা আগ্রাসনে ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালিকে সতর্ক করেছে। 

লিবিয় সংসদ বলেছে, এই দেশগুলো গাজা উপত্যকায় অপরাধযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলকে সমর্থন করে অথচ তারা মানবাধিকার এবং জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের বুলি আওড়ায়।

সূত্র: আনাদোলু এজেন্সি, ভয়েস অব আমেরিকা, আল মায়াদিন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ