রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মুহুর্মুহু বোমায় গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল। শুক্রবার রাতভর এই হামলা চালায় দখলদার বাহিনী। এতে বন্ধ হয়ে গেছে গাজার মোবাইল ও ইন্টারনেট সেবা। এর মাধ্যমে কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা। 

শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের মধ্যে যেকোনো সময় যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু এরমধ্যেই ইসরায়েলি বাহিনী গাজায় তীব্র বোমা হামলা শুরু করে।

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে ধারণা হচ্ছে, গাজায় বড় কিছু অর্থাৎ স্থলঅভিযান শুরু করতে পারে ইসরায়েলি সৈন্যরা। এছাড়া যুদ্ধবিরতির আগে শেষবারের মতো তীব্র হামলা চালাতে পারে তারা।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তারা গাজায় স্থল অভিযান সম্প্রসারণ করবেন। বৃষ্টির মতো বোমা নিক্ষেপের মধ্যেই তিনি গাজা সিটি থেকে বেসামরিক মানুষদের উত্তরাঞ্চলের দিকে সরে যেতে বলেছেন।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ