বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হামাসের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাসের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ফরেইন অ্যাসেটস কন্ট্রোল কার্যালয় এই নিষেধাজ্ঞারোপ করেছে।

ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র হামাসের সাথে যুক্ত প্রধান কর্মকর্তা এবং আর্থিক নেটওয়ার্কগুলোর ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং হামাস-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।