গাজার সীমান্ত এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনী স্থল আক্রমণ জোরদার করায় হামাস তাদের যোদ্ধাদের নিয়ে পুরো শক্তি দিয়ে ইসরায়েলি হামলার মোকাবিলা করতে প্রস্তুত। এই যুদ্ধে হামাসকে সহযোগিতা করছে পশ্চিম এশিয়ার আর এক শক্তিশালী দেশ ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাও হামাসের সমর্থনে অস্ত্র ধরা এবং ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়েছে, গাজায় ঢুকে স্থল অভিযান চালানোর পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল ইসরায়েল। তবে কবে কখন সেই অভিযান শুরু হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জ
