রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হামাসকে সুড়ঙ্গে আটকাতে গোপন ‘স্পঞ্জ বোমা’ আনছে ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থলঅভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এই স্থল অভিযানের জন্য তিন সপ্তাহ আগে গাজা সীমান্তের কাছে তিন লাখেরও বেশি সেনা জড়ো করেছে দেশটি। 

গাজার সীমান্তবর্তী অংশে ঝটিকা অভিযান চালানোর দাবি করলেও সেখানে পূর্ণ মাত্রায় স্থলঅভিযান শুরু করেনি ইসরায়েলি বাহিনী। এর অন্যতম কারণ হলো গাজার বিস্তৃত অঞ্চলজুড়ে হামাসের গোপন সুড়ঙ্গ রয়েছে। ইসরায়েলিদের ভয়— এসব সুড়ঙ্গ থেকে হামাসের যোদ্ধারা তাদের উপর অতর্কিত হামলা চালাতে পারে।

আর এই সুড়ঙ্গের হুমকি মোকাবিলায় ইসরায়েল গোপন ‘স্পঞ্জ বোমা’ তৈরি করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেনেড সদৃশ এ বোমার মধ্যে অবশ্য কোনো বিস্ফোরক নেই। তবে এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে—এগুলো হামাসের সুড়ঙ্গগুলো বন্ধ করে দেবে এবং এতে করে সেখান থেকে তাদের যোদ্ধারা বের হতে পারবে না।

যেভাবে কাজ করবে এ বোমা

এই বিশেষ বোমাটি দুটি তরল পদার্থ দিয়ে তৈরি। এ তরল পদার্থগুলো একটি প্লাস্টিকের মধ্যে থাকে। আর যে দুটি তরল পদার্থ রয়েছে সেগুলো আলাদা করা হয়েছে একটি লোহার প্রতিবন্ধক দিয়ে।   

যখন এই বোমাটি অ্যাক্টিভেট করা হয় তখন তরল পদার্থগুলো একে-অপরের সঙ্গে মিশে যায়।

তরলগুলো মিশে যাওয়ার পর হঠাৎ করে এটির মধে ফোমের বিস্ফোরণ হয়। যেটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং শক্ত হয়ে যায়।

টেলিগ্রাফ জানিয়েছে, বর্তমানে ইসরায়েল এসব বোমার পরীক্ষা চালাচ্ছে। এর আগে ২০২১ সালে তাদের এ বোমা দিয়ে প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছিল। সূত্র: দ্য টেলিগ্রাফ, ডেইলি মেইল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ